Monday, March 23, 2026

ফের অশান্তির আশঙ্কা, মণিপুরে বাড়ল ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ

Date:

Share post:

৬ মাস পেরিয়ে গেলেও মণিপুরের(Manipur) হিংসাত্মক পরিস্থিতি এখনও লাগামছাড়া। হিংসার ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়া আটকাতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের দাবি বিতর্কিত ভিডিওগুলিই নতুন করে হিংসা ছড়াচ্ছে সেখানে। এই পরিস্থিতিতে মণিপুরে ফের বাড়ানো হল ইন্টারনেট পরিষেবা(Internet Service) বন্ধের মেয়াদ।

সোমবার এই বিষয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মণিপুর সরকারের পক্ষ থেকে। যেখানে উল্লেখ করা হয়েছে, মণিপুর পুলিশের ডিজিপি বিভিন্ন হিংসার ঘটনা, নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা, নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ, থানা ঘেরাও এইরকম একাধিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে নতুন কোনও সংঘর্ষ বা মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সেই কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইন্টারনেট পরিষেবা শান্তিপূর্ণ সহাবস্থান ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ব্যঘাত ঘটাতে পারে। মোবাইলের মেসেজ পরিষেবা, সোশাল মিডিয়া, ডঙ্গল পরিষেবার মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর সম্ভাবনা রয়েছে। যার ফলে সংঘর্ষ, প্রাণহানি, সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

উল্লেখ্য, মণিপুরে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দায় সরব হয়েছিল গোটা দেশ। এর পর থেকে মনিপুরে বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। তবে গত সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ মণিপুরে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং(N Biren Singh)। তার কয়েকদিন পরেই দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে। যার একটি ভিডিও ভাইরাল হয়। ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের রাজ্যটি। এরপর অক্টোবরে আরও এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নতুন করে হিংসার জন্ম দেয় মণিপুরে। এই পরিস্থিতি সামাল দিতে সোমবার ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ নতুন করে বাড়ানো হল মণিপুরে।

Related articles

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...