Thursday, April 2, 2026

পুজোর শুরুতেই ফ্যানেদের দুঃ.সংবাদ দিলেন অভিনেতা অনির্বাণ!

Date:

Share post:

পুজো মানেই টলিউডের (Tollywood)এক ঝাঁক বাংলা সিনেমার মুক্তি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এই বছরের পুজোর অন্যতম আকর্ষণ সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), যীশু সেনগুপ্ত অভিনীত ‘দশম অবতার’ (Dawshom Awbotaar)। এই ছবি ঘিরে আগ্রহের পাশাপাশি অনির্বাণ – সোহিনী জুটির ব্যোমকেশ সত্যবতী রূপে কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আগামী ১৯ অক্টোবর ও টি টি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ‘দুর্গরহস্য’। কিন্তু পুজোর মুখে দুঃসংবাদ দিলেন অনির্বাণ(Anirban Bhattacharya)। আর ব্যোমকেশ করবেন না অভিনেতা? ঘোষণা সামনে আসতেই মন ভাঙল অনুরাগীদের।

টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম গুণী অভিনেতার নাম অনির্বাণ ভট্টাচার্য। যত দিন যাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েই চলেছে। তাঁর অভিনয়ের ম্যানারিজম থেকে শুরু করে ডায়লগ ডেলিভারির স্টাইল মুগ্ধ করে দর্শকদের। বিগত বেশ কিছু সিজন ধরে ওটিটি প্লাটফর্মে অনির্বাণকেই সত্যান্বেষীর চরিত্রে দেখেছেন দর্শক। তবে এবার ছন্দপতন। অনির্বাণ জানিয়ে দিলেন তিনি আর ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করবেন না। বুধবার দুর্গরহস্যের প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার (Sohini Sarkar)। সেই মঞ্চ থেকেই ব্যোমকেশকে বিদায় জানাবার ঘোষণা করলেন অভিনেতা।কিন্তু কেন এমন সিদ্ধান্ত? অভিনেতার অকপট স্বীকারোক্তি, “আমার সীমাবদ্ধতায় ব্যোমকেশ হয়ে যা যা কিছু দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, আমার মনে হয় তা আমি করেছি। আমার ভান্ডার শেষ।”

অনির্বাণ বলেন, ‘দুর্গরহস্য’তে অভিনয় করার সময় তিনি নিজের কিছু সীমাবদ্ধতাকে উপলব্ধি করেছেন। ব্যোমকেশ চরিত্রটার জন্য তাঁর নিজের ভেতর থেকে আর নতুন কিছু আবিষ্কার করা সম্ভব নয় বলেই মনে করছেন তিনি। অনির্বাণ বলছেন, এই মুহূর্তে এমন এক অভিনেতাকে দরকার যিনি সত্যান্বেষীর অচেনা দিক দর্শকের সামনে তুলে আনতে পারবেন। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক।

Related articles

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...