Monday, April 6, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত খেলা আফগান ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি, কিন্তু কেন?

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে আফগানিস্তান। সেই ম্যাচের নায়ক রহমনুল্লাহ গুরবাজকে শাস্তি দিল আইসিসি। ক্রিকেট ব্যাটের অপমান করার জন্য শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ৮০ রানের ইনিংস খেলেছিলেন গুরবাজ। কিন্তু রান আউট হয়ে ফেরার সময় ব্যাট দিয়ে বাউন্ডারির রোপে মেরেছিলেন গুরবাজ। সেই কারণেই শাস্তি দেওয়া হল তাঁকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের অথবা মাঠের সরঞ্জামকে অপমান করা নিয়মবিরুদ্ধ। গুরবাজ সেটাই করেন। তাই জন্য শাস্তি পেলেন তিনি। একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। দু’বছরের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয় এক।জন ক্রিকেটারকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় পেয়েছে আফগানিস্তান। এটাই এবারের বিশ্বকাপে প্রথম অঘটন। সেই ম্যাচেই আউট হয়ে ফেরার সময় মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। বাউন্ডারির রোপে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। শুধু তাই নয়, ডাগ আউটেও ব্যাট দিয়ে মারতে দেখা যায় তাঁকে। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের অথবা মাঠের সরঞ্জামকে অপমান করায় শাস্তি পেতে হচ্ছে তাঁকে। গুরবাজকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। দু’বছরের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয় একজন ক্রিকেটারকে। ফলে ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে উইকেটরক্ষক ব্যাটারকে।

আগামিকাল চেন্নাইতে পরের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন গুরবাজ।

আরও পড়ুন:‘বুমরাহকে নকল করলেই বিশ্বকাপে সফল হবেন শাহিন’, বললেন প্রাক্তন এই পাক ক্রিকেটার

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...