Monday, April 6, 2026

মার্কিন বিদেশ সচিবের উপস্থিতিতেই ইজরায়েল সফরে প্রেসিডেন্ট বাইডেন

Date:

Share post:

হামাস বনাম ইজরায়েলের মধ্যে চলতে থাকা লড়াইয়ের ১১ তম দিনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার পেরিয়েছে। গাজায় ঢুকে হামাস জঙ্গিদের নিকেশ করছে ইহুদি সেনা। এই পরিস্থিতির শুরু থেকেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা(America)। বর্তমানে তেল আভিভে(Tel Aviv) রয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখান থেকেই তিনি ঘোষণা করলেন বুধবার যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে(Israel) যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)।

রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার তেল আভিভে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন জানিয়েছেন, বুধবার ইজরায়েল সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। খতিয়ে দেখবেন যুদ্ধ পরিস্থিতি। হামাস হামলার বিরুদ্ধে যে ইজরায়েলের প্রতিরক্ষার সম্পূর্ণ অধিকার আছে সেই বিষয়ে বৈঠক করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।

উল্লেখ্য, গাজা ভূখণ্ডে পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে দক্ষিণ গাজায় বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। এই যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়ালেও গাজায় ইজরায়েলের এহেন হামলার বিরুদ্ধে সরব হতে দেখা যায় বাইডেনকে। রবিবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, “বড় ভুল হবে।” সেইসঙ্গে বলেন, “হামাস বাহিনী কট্টরপন্থী, কিন্তু সমস্ত প্যালেস্তিনীয়ের পরিচয় হামাস নয়। তা মনে রাখতে হবে।” এহেন টালমাটাল পরিস্থিতির মাঝে ইজরায়েলে বাইডেনের সফর নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...