Sunday, June 21, 2026

নিভল ‘অমল আলোয়’: প্রয়াত বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী

Date:

Share post:

সংবাদপত্রের পাতা খুলে রাজনীতিতে যাঁরা আগ্রহ নন, তাঁরাও চোখ রাখতেন ‘অমল আলোয়’। সেই সময় ছিল না স্যোশাল মিডিয়া, মিমের ছড়াছড়ি। তখন রাজনৈতিক ব্যঙ্গচিত্রেই রসিক মনের রসদ মিলত। আর সেই যুগে বিপুল জনপ্রিয় ছিলেন কার্টুনিস্ট অমল চক্রবর্তী। পুজোর মুখেই দুঃসংবাদ। প্রয়াত কিংবদন্তি কাটুর্নিস্ট অমল চক্রবর্তী (Amol Chakraborty)। বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার, সকালে আরজিকর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন। ছিল বার্ধক্যজনিত সমস্যা। আচমকাই পরিস্থিতিত অবনতি হয়। তড়িঘড়ি ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। চতুর্থীর দিন সকালে সেখানেই তিনি প্রয়াত হন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমেছিল দৃষ্টিশক্তি। কিন্তু তাও প্রিয় কার্টুনের সঙ্গে জুড়ে ছিলেন। একাধিক বাংলা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন অমল চক্রবর্তী। চোখে চশমা লাগিয়ে তিনি কাজ চালিয়ে গিয়েছেন। রাজনৈতিক চিন্তাভাবনাকেই কার্টুনের মাধ্যমে তুলে ধরতেন অমল চক্রবর্তী (Amol Chakraborty)। তাঁর কার্টুন ‘অমল আলোয়’ নিয়মিত প্রকাশিত হত ‘সংবাদ প্রতিদিন’-এ। এছাড়াও আনন্দবাজার, অমৃতবাজার পত্রিকা, যুগান্তর-সহ প্রথমসারির সংবাদপত্রে কার্টুন আঁকতেন এই বিখ্যাত কার্টুনিস্ট। রাজনীতির পাশাপাশি সমকালীন বিষয় নিয়েও কার্টুন এঁকেছেন তিনি। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হল। শোকের ছায়া শিল্প জগতে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...