Saturday, June 20, 2026

রেশন বন্টন মামলায় আন্তর্জাতিক যোগ? গ্রে.ফতার হওয়ার আগের দিনই দুবাই পালাতে চেয়েছিলেন বাকিবুর!

Date:

Share post:

রেশন বন্টন মামলা নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে। গ্রেফতার হওয়ার আগের দিন ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahman) দেশ ছেড়ে দুবাই (Dubai) পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে খবর। যত দিন যাচ্ছে বাকিবুরের একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। এবার বাকিবুরের জোড়া ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেল দুবাইতে। যার দাম ৮ থেকে ১০ কোটি টাকা বলে তদন্তকারীদের ধারণা।

এর আগে বাকিবুরের তিনটি রাইস মিল, দুটি ফ্লাওয়ার মিল, একাধিক হোটেল ও পানশালা, মার্সিডিজ বেঞ্জ, পোর্শের মত বিলাসবহুল গাড়ি-সহ বহু সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তাঁর হোটেল রয়েছে বেঙ্গালুরুতেও। এই বিপুল সম্পত্তির মালিক কীভাবে হয়েছেন বাকিবুর তা নিয়ে তদন্ত চলছে। আর বেগতিক বুঝে দুবাইতে যে জোড়া ফ্ল্যাট রয়েছে বাকিবুরের, সেখানেই কী তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন গ্রেফতার হওয়ার আগের দিনই সপরিবারে দুবাই পালাতে চেয়েছিলেন বাকিবুর।

রাজ্যে কোভিড পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় রেশন বণ্টন নিয়ে অভিযোগ ওঠে। বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠে। এরপর গত বছরের এপ্রিলে এ বিষয়ে অভিযোগ দায়ের করে তদন্তে নামে ইডি। আর সেই মামলাতেই গত সপ্তাহে ভোরবেলা থেকে কলকাতা, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার বারোটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। কৈখালিতে বাকিবুরের বিলাসবহুল ফ্ল্যাটেও শুরু হয় তল্লাশি অভিযান। এছাড়া বাকিবুরের ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চলে। সেই সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ। এরপর শুক্রবার ভোর রাতে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বাকিবুরকে গ্রেফতার করে ইডি। আদালতের নির্দেশে তাঁকে বারো দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এরপরই তাঁকে জেরা করে নানা তথ্য ও একের পর এক সম্পত্তির খোঁজ মিলতে থাকে।

 

 

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...