Friday, April 3, 2026

৭৫-এ ড্রিম গার্ল! হেমার জন্মদিনে ভা.ইরাল রেখার নাচ, এলেন জয়াও

Date:

Share post:

‘শোলে’র বাসন্তী পা দিলেন পঁচাত্তরে। বলিউডের ড্রিম গার্লের (Dream Girl of Bollywood) জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশাল পার্টির। তারকাখচিত সেই সেলিব্রেশনে ছিলেন রেখা (Rekha ) থেকে জয়া বচ্চন(Jaya Bachchan)। চাঁদের হাটে নজর কাড়লেন মায়া নগরীর ‘উমরাও জান’। হেমার (Hema Malini Birthday)সৌন্দর্যের প্রশংসা করে স্টেজে উঠে ‘কেয়া খুব লাগতি হো’ গানে নাচলেন রেখা।

জন্মদিন উপলক্ষ্যে গোলাপি শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর হিল জুতো পরে পার্টির মধ্যমণি ছিলেন ‘ড্রিম গার্ল’ হেমা। কখনও ধর্মেন্দ্রকে পাশে বসিয়ে গান শুনতে দেখা গেল, কখনও আবার দুই মেয়ে এষা ও অহনাকে পাশে নিয়ে মঞ্চে উঠে কেক কাটতে দেখা গেল হেমাকে। যদিও পার্টিতে আসেননি সানি বা ববি কেউই।

তবে রেখার মতো নজর কাড়লেন জয়া বচ্চনও। একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ধরা দিলেন তিনি। অনুষ্ঠানে আসার পর থেকেই মেজাজ সপ্তমে চড়ল অমিতাভ-জায়ার। অভিনেত্রী পদ্মিনী কোলাপুরির সঙ্গে হেমা মালিনীর জন্মদিনে আসেন জয়া। চিত্রগ্রাহকরা তাঁর ছবি তোলার জন্য নির্দেশ দিলে মেজাজ হারান তিনি। যদিও প্রথম ধমক দিলেও পরে হাসিমুখে ছবি তুলেছেন জয়া বচ্চন (Jaya Bacchan)। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মাধুরী দীক্ষিত ,রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, জুহি চাওলা, রাজকুমার রাও, বিদ্যা বালান, রবিনা ট্যান্ডন সহ এক ঝাঁক বলিউডের শিল্পীরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...