Thursday, March 26, 2026

সন্ধে ৬টার মধ্যে গৌতমকে CBI দফতরে হাজিরার নির্দেশ বিচারপতির, অসহযোগিতায় গ্রে.ফতার!  

Date:

Share post:

নিয়োগ মামলায় এবার সন্ধের মধ্যে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পালকে (Goutam Paul) হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। বুধবার, শুনানিতে ফের জরুরি তলব করলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন সন্ধে ৬টার মধ্যে গৌতম পালকে নিজাম প্যালেসে জেরার করার নির্দেশ দিয়েছেন CBI-কে। তদন্তে অসহযোগিতা করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গৌতম পালকে তাঁকে গ্রেফতার করতে পারবে বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি।

এদিন মুখবন্ধ খামে OMR শিট নষ্ট সংক্রান্ত মামলার একটি রিপোর্ট আদালতে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টের দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বারবার তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে পর্ষদ! তদন্ত প্রক্রিয়া বন্ধ করতে চেয়ে বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে।

মামলাটির শুনানির দ্বিতীয় পর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “রিপোর্ট পড়ে আমার মনে হয়েছে পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul) ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে অবিলম্বে সিবিআইয়ের জেরা করা উচিত। আজ সন্ধে ৬টার মধ্যে তাঁদের জেরা করতে হবে। তদন্তে সহযোগিতা না করলে তাঁদের হেফাজতে নিতে পারবে সিবিআই।“ ইতিমধ্যেই গৌতম পালকে সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ পাঠানো হয়েছে বলে খবর।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...