Friday, April 3, 2026

আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাটকে টপকালেন রোহিত!

Date:

Share post:

২২ গজে চলছে মহাযুদ্ধ, লক্ষ্য ১৯ নভেম্বর বিশ্বকাপ হাতে তোলা। এবারের ক্রিকেট বিশ্বকাপে (CWC 2023) এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানকে হারিয়ে ভারত এখন কাপ জয়ের অন্যতম বড় দাবিদার। আর এর কৃতিত্ব অনেকটাই দেওয়া যায় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। চলতি সিরিজে দুর্দান্ত ফরমে রয়েছেন তিনি। প্রতিপক্ষদের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট যতটা হিট হচ্ছে, তেমনই এ বার আইসিসি (ICC) ব়্যাঙ্কিংয়েও তিনি সুপারহিট। পাশাপাশি আবার অধিনায়ক হিসেবেও জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন। এবার তিনি পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে (Virat Kohli)। পঞ্চমীতে বাংলাদেশের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু, তার আগেই প্রকাশিত হল ICC ব়্যাঙ্কিং। সেখানেই এগিয়ে গেলেন হিটম্যান।

আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking)উন্নতি হয়েছে ব্যাটার রোহিতের। পাঁচ ধাপ উঠে তিনি এবার আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় ছয় নম্বরে নিজের জায়গা ঠিক করলেন। রোহিতের অর্জিত রেটিং পয়েন্ট ৭১৯। এই সাফল্যের নেপথ্যে রয়েছে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের ১৩১ রানের বিধ্বসী ইনিংস। ৮৩৬ পয়েন্ট পেয়ে ওডিআই ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। বিরাট কোহলি রয়েছে ৮ নম্বরে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী স্পেলের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বোল্ট। নিউজিল্যান্ডের সিনিয়র পেসার ট্রেন্ট বোল্ট আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন। এই তালিকায় ৯ নম্বরে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...