Saturday, April 4, 2026

হাইকোর্টের বিচারপতি পদে ১৩ জনের নাম সুপারিশ কলেজিয়ামের

Date:

Share post:

দেশের বিভিন্ন হাইকোর্টে(High Court) বিচারপতি নিয়োগের জন্য ১৩ জন আইনজীবীর নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম(SC Collegium)। বিচারপতি নিয়োগ নিয়ে টানাপোড়েনের মাঝেই বুধবার এই নাম ঘোষণা করল কলেজিয়াম। যে তালিকায় উল্লেখযোগ্য গুয়াহাটি হাই কোর্টের বিচারপতি পদে উন্নিকৃষ্ণন নায়ার এবং কৌশিক গোস্বামীর নাম।

উল্লেখ্য, গত বছর খানেক ধরেই বিচারপতি পদে সুপারিশ করা নাম নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয় দেশের শীর্ষ আদালতের। এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুকে ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। এরপর রিজিজুকে আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী। সেই পরিস্থিতিতে এবার কলেজিয়ামের এই সুপারিশ নিয়ে মোদি সরকার নতুন করে টালবাহানা করে কিনা সেটাই এখন দেখার। কারণ গত মাসেই বিচারপতি নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে কেন্দ্রের শ্লথতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল বিচারপতি সঞ্জয় কউল এবং বিচারপতি শুধাংশু ধুলিয়াকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। জানিয়েছিল, দেশের বিভিন্ন হাই কোর্ট থেকে বিচারপতি পদে নিয়োগের জন্য ৮০টি নাম পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। কিন্তু গত ১০ মাস ধরে সেই তালিকা নরেন্দ্র মোদি সরকারের আইন মন্ত্রক অনুমোদন দেয়নি। প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের কলেজিয়ামে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কউল এবং বিচারপতি সঞ্জীব খান্না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...