Thursday, May 14, 2026

পাট চাষিদের এমএসপি পাওয়া নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

পাট চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়া নিশ্চিত করতে রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ করছে। পাট ক্রয়কেন্দ্র এবং গুদামের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । চাষীরা যাতে বিনা ঝঞ্ঝাটে সেই সব কেন্দ্রে এসে পাট বিক্রি করতে পারে তার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। পাট নিগমকে সহায়ক মূল্যে পাট কেনার কাজেও সব রকম সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে বুধবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সব জেলার জেসলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার জেসিআ‌ই, রাজ্য শ্রমদপ্তর এবং অন্য সংশ্লিষ্ট দফতরগুলির পদস্থ কর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে আলোচনায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। রাজ্যে পাট ক্রয়কেন্দ্রের সংখ্যা কম থাকায় কিছু অসাধু মধ্যস্বত্বভোগী তার সুযোগ নিচ্ছে। চাষীদের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে। মধ্যস্বত্তভোগীদের দমন করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু কারবারি চাষিদের কাছ থেকে ন্যূনতম মূল্যের অন্তত এক হাজার টাকা কমে পাট কিনে বাড়তি মুনাফা লুটতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার চলতি বছরে কুইন্টাল পিছু পাটের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করেছে ৫০৫০ টাকা।পরিবহণ ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে কলকাতায় পাটের বড় কারবারিদের কাছ থেকে চটকলগুলি কুইন্টাল প্রতি সাড়ে পাঁচ হাজার টাকা করে পাট কিনবে বলেও ঠিক হয়েছে। কিন্তু ফরেদের জন্য তা সম্ভব হচ্ছে না। যা নিয়ে রাজ্যে সরকারের দৃষ্টি আকর্ষন করে চিঠি দেন রাজ্যের জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী। তারপরেই রাজ্য সরকারের উদ্যোগে এই পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন- শাবকের মৃ.ত্যুতে মা হাতির তা.ণ্ডবে মৃ.ত ২, পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...