Saturday, March 14, 2026

চোখ রা.ঙাচ্ছে নিম্নচাপ! চলতি পুজোর আবহাওয়া নিয়ে চ.রম আ.শঙ্কায় রাজ্যবাসী

Date:

Share post:

উৎসবের আনন্দে মাতোয়ারা বাংলা। ইতিমধ্যে পুজোয় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আগামী দিনগুলোয় জমিয়ে ঠাকুর দেখার প্ল্যানিং করছেন বঙ্গবাসী। তার মধ্যেই চলতি পুজোয় (Durga Pujo) আবহাওয়ার (Weather) মেজাজ কেমন থাকবে তা নিয়ে মাথাব্যথা বাড়ছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, একটা নয়, দু দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। আর সেকারণেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। পাশাপাশি পুজোয় বৃষ্টি হবে কিনা সে নিয়েও বাড়ছে ধন্ধ। ইতিমধ্যে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশই উত্তর পশ্চিমদিকে এগোচ্ছে। এর জেরে একটি নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

মৌসম ভবন সূত্রে খবর, এই নিম্নচাপ আরও গভীর হবে। তবে এর গতিবিধির ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, ওই নিম্নচাপ উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব বিস্তার করতে পারে। সেটি দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে ক্রমশ। অন্যদিকে, আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পশ্চিম উত্তর মুখে। মধ্য আরব সাগরে আগামী ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন এই গভীর নিম্নচাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে। আর সেকারণেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে সংলগ্ন এলাকাগুলিতে।

তবে বাংলায় নিম্নচাপের কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট করে জানায়নি আলিপুর হাওয়া অফিস। তবে বাংলার ততটা ভয় নেই বলেই মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশে মেঘ জমতে পারে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গে। যদিও রোদের তেজ থাকবে ভালই। ২৩-২৪ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিন কলকাতা ও উপকূল সংলগ্ন এবং তার কাছাকাছি কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। দশমীর দিন বৃষ্টি বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...