Saturday, June 27, 2026

“মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাই, কিন্তু…” পাইলটকে ইঙ্গিত গেহলটের

Date:

Share post:

“মুখ্যমন্ত্রী পদ আমি ছাড়তে চাই, কিন্তু এই পদ আমাকে ছাড়বে পারবে না,” নির্বাচনমুখী রাজস্থানে(Rajsthan) এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Ghehlot)। তাঁর এহেন বার্তায় স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন রাজস্থানে যদি কংগ্রেস(Congress) জেতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হবেন তিনিই। গেহলটের এই বার্তা রাজস্থানে তাঁর প্রতিদ্বন্দ্বী সচিন পাইলটকে উদ্দেশ্য করেই মনে করছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের মোদির সরকারের তরফে এজেন্সির অপব্যবহার নিয়ে একের পর এক আক্রমণ শানান অশোক গেহলট। এরপর রাজ্য নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিধানসভায় জয়ী হওয়ার পর ফের রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা তাঁর প্রতি ভরসা রাখেন। তিনি বলেন, “আমায় প্রথম বার মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছিলেন সোনিয়া গান্ধী। উনি সভাপতি পদে বসার পর প্রথম আমায় মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। আমি সেবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলাম না। কিন্তু প্রদেশ সভাপতি হিসেবে আমার কাজ দেখে এই সিদ্ধান্ত নেন তিনি। একাধিকবার প্রচুর প্রচার করার পরও হেরেছি। কিন্তু উনি কখন আমার উপর আস্থা হারাননি।” এর পর এক মহিলার উদাহরণ তুলে গেহলট বলেন, “এক প্রবীণ মহিলা আমায় বলেছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হোন। আমি বললাম মাতাজি শুনুন, আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাই, কিন্তু এই পদ আমায় ছাড়ছে না। হয়ত ছাড়বেও না।”

গেহলটের এহেন মন্তব্য সরাসরি রাজস্থানে তাঁর প্রতিদ্বন্দ্বী সচিন পাইলটকে উদ্দেশ্য করেই বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, শেষ নির্বাচনে এই মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন সচিন পাইলট। যদিও শেষ পর্যন্ত হাইকমান্ডের নির্দেশে মুখ্যমন্ত্রী পদে বসেন গেহলট। এরপর থেকেই রাজস্থান কংগ্রেসে রীতিমতো সংঘাত তৈরি হয় গেহলট ও পাইলটের মধ্যে। শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের মধ্যস্ততায় নির্বাচনের আগে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে সচিনের আশায় আগেই জল ঢেলে দিলেন গেহলট।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...