Saturday, June 27, 2026

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত-শুভমন

Date:

Share post:

আজ বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম‍্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। এই ম‍্যাচে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা। এর আগেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে একদিনের ক্রিকেটে ৩০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন রোহিত। আর এবার দেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে একটি ক্যালেন্ডার বছরে ৫০টি ছক্কা মারার সামনে দাঁড়িয়ে। এই মুহূর্তে, রোহিতের সংগ্রহে রয়েছে ৪৭টি ছক্কা। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি যদি আরও ৩টি ছক্কা মারতে পারলেই প্রথম ব্যাটার হিসাবে ঐতিহাসিক রেকর্ডটি গড়ে ফেলবেন রোহিত।

এই রেকর্ড এখনও পযর্ন্ত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি’ভিলিয়ার্স রয়েছে। ডি’ভিলিয়ার্স ২০১৫ সালে ৫৮টি ছক্কার সঙ্গে এই তালিকার শীর্ষে রয়েছেন।

এদিকে রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি শুভমন গিলও। বাংলাদেশের বিরুদ্ধে ৭৭ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬,০০০ রান করে ফেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই মাইলফলকে পৌঁছতে আর মাত্র ৭৭ রান করতে হবে কোহলিকে। বাংলাদেশ ম্যাচেই হয়ে যেতে পারে সেই রান। ওপর দিকে বাংলাদেশের বিরুদ্ধে ৬৭ রান করলে একদিনের ক্রিকেটে দ্রুততম ২,০০০ রান করবেন শুভমন। তিনি ছাপিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলাকে। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে দ্রুততম ২,০০০ রান রয়েছে আমলার। ৪০টি একদিনের ম্যাচে এই রান করেছেন তিনি।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বিরাটের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...