Saturday, April 4, 2026

ক‍্যাচ ধরেই সেরা ফিল্ডারের পুরস্কারের দাবি জানালেন জাড্ডু, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

ভারতের তিন ম‍্যাচ হয়ে গিয়েছে বিশ্বকাপে। তবে এখনও পযর্ন্ত সেরা ফিল্ডারের পুরস্কর পাননি রবীন্দ্র জাদেজা। এদিন বাংলাদেশের বিরুদ্ধে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেই মাঠের মধ‍্যেই সেরা ফিল্ডারের পুরস্কারের দাবি জানালেন রবীন্দ্র জাদেজা। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। সেই ম‍্যাচে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেন জাদেজা। ম‍্যাচে এদিন যশপ্রীত বুমরাহর বলে স্কোয়ার কাট মারার চেষ্টা করেছিলেন মুশফিকুর। কিন্তু ক্যাচ উঠে যায়। সে সময় পয়েন্টে ছিলেন জাদেজা। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরেন জাড্ডু। ক্যাচ ধরার পরেই গলায় মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত করেন তিনি। মাঠের ধারে ডাগ আউটের সামনে সে সময় দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর দিকে তাকিয়েই জাদেজা পুরস্কারের দাবি জানান। তাঁর কীর্তি দেখে হেসে ফেলেন ভারতীয় দলের অন্য ক্রিকেটারেরাও।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

বিশ্বকাপে জন‍‍্য ভারতীয় দলে নতুন পুরস্কার শুরু করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছে ভারতীয় শিবির। এই সেরা ফিল্ডার নির্বাচনের দায়িত্বে রয়েছেন দলের ফিল্ডিং কোচই। সেরা ফিল্ডারের জন্য থাকছে একটি সোনার মেডেল। প্রথম তিনটি ম্যাচে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, শার্দূল ঠাকুর এবং লোকেশ রাহুল।

আরও পড়ুন:ভারতের সামনে ২৫৭ রানের টার্গেট রাখল বাংলাদেশ, বল হাতে দুই উইকেট জাদেজা-সিরাজ-বুমরাহ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...