Tuesday, April 7, 2026

গাজার হাসপাতালে মৃ.ত্যুর জন্য স.মবেদনা! চাপে পড়ে মেহমুদ আব্বাসকে ফোন মোদির

Date:

Share post:

গাজার (Gaza) হাসপাতালে (Hospital) হামলার জের। অবশেষে বৃহস্পতিবার প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গাজার হাসপাতালে হামলার পর বুধবার সকাল থেকে গোটা দুনিয়া জুড়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। নয়াদিল্লিও পরে প্রতিক্রিয়া দিয়েছে। তবে ইজরায়েল (Israel) ও হামাসের (Hamas) সংঘর্ষে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছিল মোদি সরকার। আর তা নিয়েই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছিল প্রশ্ন। এবার চাপের মুখে পড়ে বৃহস্পতিবার প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)।

পরে টুইট করে প্রধানমন্ত্রী আল আহলি হাসপাতালে গাজার সাধারণ মানুষের মৃত্যুর জন্য সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, মানবিকতার স্বার্থে প্যালেস্টাইনকে সবররকম সাহায্য পাঠাবে ভারত। পাশাপাশি এদিন সন্ত্রাসবাদের প্রসঙ্গও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি যে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ ও হিংসাকে বরদাস্ত করে না তা জানিয়েছেন আব্বাসকে। সেই সঙ্গে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন মোদি। তবে মেহমুদ আব্বাসকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্যালেস্তাইনের সঙ্গে নয়াদিল্লির যে দীর্ঘ সম্পর্ক এবং এ ব্যাপারে ভারতের যে অবস্থান ছিল তা অটুট রয়েছে ও থাকবে।

তবে রাজনৈতিক মহলের মতে, শুধু ঘরোয়া রাজনীতির চাপ নয়, এ ব্যাপারে নয়াদিল্লির উপর পশ্চিম এশিয়ার চাপও ছিল। জ্বালানির জন্য পশ্চিম এশিয়ার উপর এখনও ভারত নির্ভরশীল। সেই কারণে ভারসাম্য রেখে চলা ছাড়া অন্য কোনও উপায় নেই। আর সেই বিষয়কে মাথায় রেখেই অবশেষে মেহমুদ আব্বাসকে ফোন করলেন মোদি।

 

 

 

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...