Saturday, June 13, 2026

সাইবার অ.পরাধ দমনে CCW গঠন করল রাজ্য পুলিশ

Date:

Share post:

সাইবার অপরাধ দমনে এবার পৃথক সাইবার অপরাধ শাখা বা CCW গঠন করল রাজ্য পুলিশ। নবান্ন সূত্রে খবর, ADG-র নেতৃত্বে ৪৯৩ জন আধিকারিককে নিয়ে এই শাখা কাজ করবে। এই শাখায় কাজ করার জন্য ১৮৮ টি নতুন পদ তৈরির কথাও জানানো হয়েছে। এর মধ্যে একজন ADG, একজন IG এবং একজন DIG থাকবেন। তিনটি পুলিশ সুপারও থাকছে। রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডির বিভিন্ন সাইবার অপরাধ বিষয়ক শাখাকে এই সদ্য গঠিত সিসিডব্লিউ শাখার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।

রাজ্য পুলিশের ৩৪টি সাইবার থানার মামলা এবং তদন্ত সংক্রান্ত বিষয়ের উপর CCW নজরদারি করবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিআইডির সাইবার পেট্রল সেল, সাইবার ক্রাইম সেল, সাইবার ফরেন্সিক এবং ডিজিটাল এভিডেন্স লাইব্রেরি, রাজ্য পুলিশের ইমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ওই নতুন সিসিডব্লিউ-র অধীনে কাজ করবে। সিআইডির সাইবার ও সফটওয়্যার বিশেষজ্ঞেরাও সিসিডব্লিউ-র অধীনে চলে যাবেন।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...