Saturday, April 4, 2026

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে একাধিক রেকর্ড কোহলির

Date:

Share post:

বৃহস্পতিবার বিশ্বকাপের ম‍্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন বিরাট কোহলি। তাঁর ১০৩ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে সহজে জয় পায় টিম ইন্ডিয়া। আর এই রান করতেই অনন্য নজির গড়েন কোহলি। কেরিয়ারের ৪৮ তম সেঞ্চুরির সঙ্গে সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ফেললেন বিরাট। প্রসঙ্গত এই ম্যাচে বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ২৬,০০০ রান সম্পন্ন করেন। বিশ্ব ক্রিকেটে তিনি ছাড়া আর মাত্র ৩ জন ক্রিকেটার এই মাইলফলক ছুঁয়েছেন।

এর আগে সচিন তেন্ডুলকর দ্রুততম ২৬,০০০ রান করার রেকর্ড গড়েছিলেন। ৬০০তম ইনিংসে তিনি এই রানসংখ্যা টপকে ছিলেন। তবে সচিনের দিয়ে ৩৩ ইনিংস কম খেলেই এই মাইলফলক ছুলেন বিরাট। বিরাট এবং সচিন ছাড়াও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ২৬,০০০ এর বেশি রান করেছেন। এর পাশাপাশি এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কান ক্রিকেটার জয়বর্ধনের রানসংখ্যা টপকে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী হন বিরাট কোহলি।

আরও পড়ুন:বিরাট কি নিজের জন‍্য খেলেন? মুখ খুললেন রাহুল

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...