Monday, April 6, 2026

অভিষেকের নির্দেশে ডায়মন্ড হারবারে একাধিক পুজোর শুভ সূচনা সাংসদের প্রতিনিধি দলের

Date:

Share post:

পুজোর আগে দান নয়, ‘উপহার’ নিয়ে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি বিধানসভা এলাকা পিছু প্রায় ৬-৭ হাজার মানুষকে বস্ত্র বিতরণ করেছেন তিনি ।

অভিষেক ঘোষণা করেছেন, পরের বছর থেকে দুর্গা পুজোর আগে উপহার পৌঁছে দেওয়া হবে বাড়ির দরজায়, কষ্ট করে কাউকে কোথাও যেতে হবে না। কর্মীদের এ ব্যাপারে নির্দেশ দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন সাংসদ। তিনি বলেছেন, ‘পরের বছর থেকে আমাদের কর্মীরা দরজায় গিয়ে উপহার দিয়ে আসবেন।’

ডায়মন্ড হারবার বিধানসভা থেকে একাধিক পুজো কমিটি নিমন্ত্রণ করেন তাঁকে । আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ডায়মন্ডহারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদ শুক্রবার ওই বিধানসভার ২নং ব্লকের দশটি পূজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন । তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েন ও ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার প্রমুখ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...