Wednesday, June 24, 2026

ষষ্ঠীতে উৎসবের আনন্দে জনজোয়ারে মাতল শহর

Date:

Share post:

সন্ধ্যা থেকেই ষষ্ঠীতে জনজোয়ারে মাতল শহর। পুজোর শেষ মুহূর্তের কেনাকেটার সঙ্গেই চলেছে পুজো দেখার হিড়িক। বহু জায়গায় জাম-কাপড়ের প্যাকেট হাতেই মন্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল দর্শনার্থীদের। সঙ্গে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো, অটো, গাড়ি ও বাইক। এদিন সকাল থেকেই রিকশা ভাড়া করে প্রবীণদের পুজে দেখার ছবিও উঠে এসেছে।

সেই সঙ্গে বাজারগুলিতেও উপচে পড়েছে ভিড়। পুজো দেখার পাশাপাশি কেনাকাটা চলেছে পুরোদমে। ভাল ভিড় টানছে একডালিয়া এভারগ্রিনের পুজো। দক্ষিণের একাধিক পুজো দেখার জন্য অন্যতম মূল রাস্তা গড়িয়াহাটে এখন প্রবল যানজট। কয়েক মিটার এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে গাড়ি। রাস্তার দু’দিকের ফুটপাথে দর্শনার্থীর চাপ যেমন আছে, তেমনই চলছে বিকিকিনিও। রাসবিহারী রোডও ভিড় আক্রান্ত। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে দীর্ঘ লাইন পড়েছে লেক মল থেকে প্রিয়া সিনেমা পর্যন্ত। সব দিক থেকে থইথই করছে মানুষ। কালীঘাট মেট্রোয় নামছেন প্রচুর মানুষ। দক্ষিণের একাধিক পুজো দেখতে ছড়িয়ে পড়ছেন তাঁরা।ষষ্ঠীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় ভিড় নেই এমন রাস্তা পাওয়াই দুষ্কর হয়ে পড়়েছে। যোধপুর পার্ক, গোলপার্কে প্রবল যানজট। নিউ আলিপুর, সাদার্ন অ্যাভিনিউয়েরও একই হাল।
দক্ষিণের পুজো দেখতে বেরিয়ে ঘেমেনেয়ে একসা দর্শনার্থীরা। চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সিংহ, যোধপুর পার্ক, মুদিয়ালি ছাড়াও দক্ষিণের ছোট-বড় সব পুজো মণ্ডপ ভরে উঠছে আট থেকে আশি বছর বয়সিদের ভিড়ে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...