Wednesday, June 24, 2026

বেসরকারি ইঞ্জিনিয়ারিং-কারিগরি কলেজের অ্যাডমিশন এবং টিউশন ফি বেধে দিল রাজ্য সরকার

Date:

Share post:

বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও কারিগরি কলেজগুলির অ্যাডমিশন ফি ও টিউশন ফি বাবদ খরচ বেঁধে দিল রাজ্য সরকার। এখন থেকে ওই সব কলেজ বছরে এক লক্ষ দশ হাজার টাকার বেশি টিউশন ফি হিসেবে নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। প্রযুক্তি, ফার্মেসি, আর্কিটেকচার কলেজের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। পাশাপাশি নিজস্ব অর্থে পরিচালিত ওইসব কলেজ প্রতিটি কোর্সের জন্য একাকালীন ১০ হাজার টাকার বেশি অ্যাডমিশন ফি নেওয়া যাবে না বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

লাইব্রেরি ও বইয়ের খরচ বাবদ এককালীন ৬০০০ টাকা এবং ছাত্র কল্যাণ তহবিল খেলাধুলা-সহ ইত্যাদি খাতে বার্ষিক সর্বাধিক ১০০০ টাকা ফি নেওয়া যাবে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কলেজ উন্নয়ন খাতে ডেভেলপমেন্ট ফি বাবদ কখনই বাৎসরিক টিউশন ফির অতিরিক্ত ১৫ শতাংশের বেশি টাকা নিতে পারবে না। কলেজের বাৎসরিক হিসাব-নিকাশ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং রাজ্যের কারিগরি শিক্ষা অধিকর্তার কাছে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে।
বেসরকারি স্কুলের পাশাপাশি কারিগরি কলেজগুলো ইচ্ছেমতো টিউশন ফি নিয়ে থাকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিমাত্রায় টিউশন ফি আদায়ের অভিযোগ রয়েছে অভিভাবকদের। এমন পরিস্থিতিতে সার্বিকভাবে যুক্তিযুক্ত টিউশন ফি নেওয়া হয় সে ব্যাপারে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...