Saturday, April 4, 2026

‘সোনিয়ার জন্যই তৈরি হয়েছে তেলেঙ্গানা রাজ্য’, রাহুলের মন্তব্যের পাল্টা তোপ BRS-এর

Date:

Share post:

সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) সাহায্য ছাড়া তেলেঙ্গানা রাজ্য তৈরি হতো না। সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তার মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হলো তেলেঙ্গানা(Telangana) শাসক দল ভারত রাষ্ট্র সমিতি(BRS)। বিআরএস নেত্রী কে কবিতার পাল্টা দাবি গান্ধী পরিবারের জন্যই বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে তেলেঙ্গানা।

শুক্রবার রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “সোনিয়াজি তেলেঙ্গানা গঠনে সাহায্য করেছিলেন। এও বলা যায়, যদি উনি সাহায্য না করতেন তাহলে তেলেঙ্গানা তৈরিই হত না।” কংগ্রেস নেতাকে পালটা দিয়ে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা বলেন, “আমিও রাহুলজির সঙ্গে সম্পূর্ণ সহমত যে তেলেঙ্গানার সঙ্গে তাঁর পারিবারিক যোগ রয়েছে। জওহরলাল নেহরুই জোর করে অন্ধ্রপ্রদেশের সঙ্গে আমাদের রাজ্যটি জোর করে জুড়ে দিয়েছিলেন। পরে ১৯৬৯ সালে আমরা যখন পৃথক রাজ্যের দাবি তুললাম তখন ইন্দিরা গান্ধী ৩৬৯ জন তরুণকে গুলি চালিয়ে মেরে ফেলেন।”

পাশাপাশি আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তিনি আরো বলেন, “রাজীব গান্ধী আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন। আর গত ১০ বছরে রাহুল গান্ধী (Rahul Gandhi) কখনওই তেলেঙ্গানার সমর্থনে কথা বলেননি। উনি কখনওই আমাদের পাশে দাঁড়াননি। হ্যাঁ, ওঁর পরিবারের সত্যই অবদান রয়েছে তেলেঙ্গানার অবদানকে নষ্ট করার বিষয়কে। নির্বাচনে সেটা আপনাকে বুঝিয়ে দেবে তেলেঙ্গানার মানুষ।”

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...