Tuesday, March 31, 2026

আজ থেকে সারারাত চলবে মেট্রো, সপ্তমীর ভিড় সামলাতে সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ!

Date:

Share post:

সপ্তমীর (Saptami) সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর যান চলাচল (Traffic )নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি। বিকেল চারটে পর্যন্ত স্বাভাবিক ছিল ট্র্যাফিক পরিষেবা। বাংলার সর্বত্র এখন পুজোর আমেজ। আজ থেকে সরকারি- বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ। তবে সকাল থেকে মেট্রো পরিষেবা (Metro Service) বন্ধ থাকার কারণে একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছে অনেককেই। কিন্তু কলকাতা মেট্রোর তরফে বলা হয়েছে আজ থেকে সারারাত পাতাল রেল চলবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার রুটে (Dakshineswar to Kavi Subhash)। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভেও সারারাত মেট্রো পাওয়া যাবে। দুপুর পর্যন্ত ট্র্যাফিক পরিষেবা নিয়ে খুব একটা বেশি হিমশিম খেতে হয়নি পুলিশকে(Kolkata Police)। তবে আজ সন্ধ্যায় রেকর্ড ভিড়ের আশঙ্কা করা হচ্ছে সব বড় বড় পুজো মন্ডপ সংলগ্ন রাস্তায় তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে লালবাজার।

পুলিশের তরফে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এলাকা এবং উত্তর কলকাতার হাতিবাগানের মতো এলাকাগুলিতে। দর্শনার্থীদের সুরক্ষার দিকে নজর দেওয়ার পাশাপাশি যাতে কোনভাবেই ট্র্যাফিক নিয়ম কেউ না লঙ্ঘন করেন তাও নিশ্চিত করা হচ্ছে। বিকেল যত গড়াচ্ছে ততই দক্ষিণ কলকাতার ওপর ট্রাফিকের চাপ আস্তে আস্তে বাড়ছে। বড় বড় পুজো মণ্ডপ সংলগ্ন মেট্রো স্টেশনের জন্য অতিরিক্ত আরপিএফ (RPF)মোতায়েন করেছে কলকাতা মেট্রো। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল রাখা হয়েছে বলে খবর।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...