Saturday, April 4, 2026

রাজ্যের উদ্যোগে নীল-সাদা বাস ঘুরিয়ে দেখাচ্ছে পুজো

Date:

Share post:

এবারও সপ্তমীর দিন থেকে শুরু হল রাজ্য সরকারের উদ্যোগে পুজো পরিক্রমা। এই পরিষেবার উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল।

২১, ২২ এবং ২৩ অক্টোবর অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমীতে দিনের বেলা এসি বাসে চেপে কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখার সুযোগ থাকছে। ধর্মতলার ট্রাম ডিপো থেকে বাসগুলি ছাড়বে। এবার মুখ্যমন্ত্রীর পছন্দের নীল-সাদা রঙে বাসগুলি সাজানোও হয়েছে।

অন্যদিকে, কলকাতার পুজো দেখার জন্য পর্যটন দফতর মূলত দুটি প্যাকেজ করেছে। একটি ‘উদ্বোধনী’ এবং অন্যটি ‘সনাতনী’। প্রথমটি বারোয়ারি, দ্বিতীয়টি বনেদি বাড়ির পুজো দেখার সুযোগ। সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে সাবেকি মায়ের দর্শন। এক্ষেত্রেও রবীন্দ্রসদন চত্বর থেকে ছাড়বে বাস। ঘুরিয়ে দেখানো হবে খেলাত ঘোষ বাড়ি, শোভাবাজার রাজ বাড়ি, ছাতুবাবু লাটুবাবুর বাড়ি, চন্দ্র বাড়ি, রানি রাসমণির বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি এবং জোড়াসাঁকো দাঁ বাড়ি। এই প্যাকেজের মধ্যেই থাকছে সকালের জলখাবারের ব্যবস্থা। মাথাপিছু খরচ ১,৯৯৯ টাকা।

আরও পড়ুন- মানুষের ক্ষুধা নিয়ে উপহাস করবেন না: স্মৃতি ইরানিকে বার্তা বিরোধীদের

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...