Wednesday, June 24, 2026

আগামিকাল ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচ, কী বলছে ধর্মশালার আবহওয়া?

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ধর্মশালায় হবে এই ম‍্যাচ। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারত। তবে পিছিয়ে নেই কিউইরাও। দুই দলই এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত এবং জিতেছে চারটি করে ম্যাচ। যে দলই জিতবে সেই চলে যাবে শীর্ষে। ফলে এই ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই ম‍্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাও তুঙ্গে। তবে এই ম‍্যাচে বাঁধ সাদতে পারে বৃষ্টি। কারণ আবহওয়া দফতরের খবর অনুযায়ী দ্বিতীয় ইনিংস চলাকালীন বৃষ্টি এসে ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।

যানা যাচ্ছে, সন্ধে ৭টা নাগাদ ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাত ৯টায় তা বেড়ে হবে ২৪ শতাংশ। রাত ১০টায় তা বেড়ে হবে ৪৭ শতাংশ। এছাড়া, ম্যাচের পুরো সময়ই আকাশ মেঘলা থাকবে বলে আবহওয়া দফতরের খবর।

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সর্তক ভারত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বিসিসিআই টিভি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল প্রশ্ন করছেন রোহিতকে। বিশেষ করে তা আগামী নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। গিল রোহিতকে প্রশ্ন করে বলেন, “সাংবাদিক সম্মেলনে কেউ একজন আমাকে বললেন আমরা ২০০৩ সালের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কখনও আমরা জিততে পারিনি। শুভমনের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘হ্যাঁ, ঠিক কথা। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি এবং যতটা সম্ভব আমরা আমাদের দিক থেকে ভালো খেলার চেষ্টা করব। ফের রোহিতকে প্রশ্ন করেন গিল। তিনি বলেন, তাহলে আমরা সেই ধারা রবিবার পরিবর্তন করব?’ জবাবে রোহিত উত্তর দেন, দেখো, আমরা কখনও এমন ক্রিকেট খেলি না, যেখানে গ্যারান্টি দিয়ে খেলতে নামি। আমরা যখন মাঠে খেলতে নামি, তখন বর্তমান পরিস্থিতি কী থাকছে, তার পরিপ্রেক্ষিতে আমরা খেলি। আমরা খুব বেশি একটা এগিয়ে চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, আমরা অতীতে এই ভাবে কোনও ফল পাইনি।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...