Friday, April 3, 2026

Weather Update: আরব সাগরে ঘূর্ণিঝড় , বঙ্গোপসাগরে নিম্নচাপ

Date:

Share post:

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’ (Tej)। আরবসাগরের এই ঘূর্ণিঝড় বড় দুর্যোগের আকার না নিলেও মৌসম ভবন (IMD) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম আরবসাগরে (Arabian sea) একটি নিম্নচাপ থেকেই এই ঘূর্ণিঝড় ক্রমাগত শক্তি বাড়াচ্ছে।রবিবারের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি ওমানের দক্ষিণ উপকূলের দিকে এবং তারপর ইয়েমেনের দিকে অগ্রসর হবে। কিন্তু ‘বিপর্যয়’- এর মতো যদি প্রতি ধাপে পদ পরিবর্তন করতে থাকে ‘তেজ’, তাহলে উৎকন্ঠা বাড়বে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে আরব সাগরে।

অন্যদিকে বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ অষ্টমীর বিকেল থেকেই উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। নবমীতে সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দশমীতে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পুজোর শেষ লগ্নে কলকাতা, হাওড়া, হুগলি ,দুই ২৪ পরগনায় বৃষ্টির আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। তবে অষ্টমীর সকাল পর্যন্ত পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশে ঘর্মাক্ত হতে হবে দুর্গাপুজোর দর্শনার্থীদের।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...