Saturday, April 4, 2026

অষ্টমীর সকালে কুণালের পাড়ায় রাজ্যপাল, আনন্দের সঙ্গে দিলেন পুষ্পাঞ্জলি

Date:

Share post:

পুজোর মধ্যে রাজ্য-রাজ্যপাল বিতর্ক আপাতত স্থগিত। রবিবার অষ্টমীর সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পাড়ায় হাজির রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV anand Bose)। সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের রামমোহন সম্মিলনীর পুজোতে এসে ভক্তিভরে অঞ্জলিও দিলেন রাজ্যপাল।

আদ্যোপান্ত বাঙালি সাজে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো মণ্ডপে রাজ্যপাল সকাল ১০টা নাগাদ আসতেই তাঁকে স্বাগত জানান কুণাল। এরপর মণ্ডপ ঘুরে দেখেন তিনি। তারপর কুণালের পাশে দাঁড়িয়েই অষ্টমীর অঞ্জলি দেন রাজ্যপাল। সম্ভবত এই প্রথম পুজোয় অঞ্জলি দিলেন রাজ্যপাল। কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল এসেছিলেন। আমরা খুশি। উনি অঞ্জলি দিয়েছেন। ওনার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে।”

সম্প্রতি, রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ। রাজ্যপালের সঙ্গে প্রায় ৩৫ মিনিটের সাক্ষাৎ সেরে বেরিয়ে কুণাল জানিয়েছিলেন, সাক্ষাৎ ছিল একান্ত ব্যক্তিগত ও সৌজন্যমূলক। এবার কুণালের পাড়ায় অষ্টমীর সকালে হাজির হয়ে পুষ্পাঞ্জলি দেওয়া খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...