Saturday, April 4, 2026

রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

বাঙালির প্রাণের উৎসবের আজ মহাষ্টমী (Mahastami)। সকাল থেকেই শাড়ি ও পাঞ্জাবির সাজে দেবীর কাছে পুষ্পাঞ্জলির ব্যস্ততা। শুনে শুনেই বা মনে মনে অঞ্জলি দেওয়া। রবিবারই বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। আর এমন আবহে রবিবার সকালে রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) মহাষ্টমীর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

বীরাষ্টমী থেকে কুমারী পুজো। সঙ্গে দেবীর কাছে অঞ্জলি। রবিবার নানাভাবে মহাষ্টমী পালন বাঙালির। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছিল সকালের পুজোর সময়। পঞ্জিকাভেদে অবশ্য সময়ের সামান্য হেরফের ছিল। যাঁরা যে পঞ্জিকা মেলে চলেন, সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে একের পর এক মণ্ডপে দেবী মহাগৌরীর উদ্দেশ্যে মহাষ্টমীর অঞ্জলি দিলেন ভক্তরা। অষ্টমীর দিন সকালে হয় কুমারী পুজো। ১ থেকে ১৬ বছরের যাঁরা ঋতুমতী হয়নি, এরকম বালিকাদের মাতৃজ্ঞানে পুজো করা হয়। বেলুড় মঠে ধুমধাম করে কুমারী পুজো পালন করা হয়। বহু ভক্তের সমাগম হয় এদিন। অষ্টমীর দিন বিকেলে হয় সন্ধিপুজো। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট। মোট ৪৮ মিনিট ধরে সন্ধিপুজো অনুষ্ঠিত হয়। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যেহেতু এই পুজো হয়, তাই এই পুজোর নাম সন্ধিপুজো।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...