Friday, June 19, 2026

আচমকাই ভোলবদল! মহাষ্টমীর দুপুর থেকেই বদলাতে পারে আবহাওয়া

Date:

Share post:

উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা থেকে রাজ্যের প্রতিটি প্রান্ত। তারই মধ্যে ফের বৃষ্টির (Rain) ভ্রুকুটির পুর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার রাত থেকেই বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। তবে কী সত্যিই উৎসবের শেষ দু’দিনে বৃষ্টির দাপটে মাটি হতে পারে পুজো?

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে নবমী ও দশমীতে বৃষ্টির আশঙ্কা বাড়ছে। তবে অষ্টমী অর্থাৎ রবিবার বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আজ সারাদিনে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে। যার অভিমুখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাংশ। আর সেকারণেই পুজোর শেষদিনে তৈরি হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।

তবে এদিন দুপুর পর্যন্ত রোদ ঝলমলেই কাটবে অষ্টমী। দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অষ্টমী পেরোলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...