Saturday, April 4, 2026

ফের হা.মলা গাজায়! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, হা.মাসের বিরুদ্ধে বি.স্ফোরক ইজরায়েল প্রেসিডেন্ট  

Date:

Share post:

গাজায় (Gaza) ফের নতুন করে হামলা চালাল ইজরায়েল (Israel)। পাশাপাশি যে বাড়িটির উদ্দেশে হামলা চালানো হয় সেটি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আশপাশের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়েছে নতুন হামলায়। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের আক্রমণে ২৬৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে বহু শিশু, ধ্বংসস্তূপ থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার সকালে প্যালেস্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরের সামনে আল-সুহাদা এলাকায় একটি বসতবাড়ির উপর ইজরায়েলের বোমা এসে পড়ে। বাড়িটি ধুলোয় মিশে যায়। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় গাজায় ৪ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামাসের হামলায় ইজরায়েলেও হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে হামাস-ইজরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এল হামাসের রাসায়নিক অস্ত্র প্রয়োগের তত্ত্ব। হামাসের বিরুদ্ধে সায়ানাইড বোমা ব্যবহারের অভিযোগ সামনে এনেছে ইজরায়েল।

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের প্রসিডেন্ট আইজ্যাক হারজোগ জানিয়েছেন, হামাস বাহিনী সংঘর্ষের সময় রাসয়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়েছিল। রাসয়নিক অস্ত্রগুলি আল কায়েদার তরফে সরবরাহ করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

 

 

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...