Sunday, June 14, 2026

কেন কুমারী রূপে পুজো হয় মা দুর্গার? জানেন মাহাত্ম্য

Date:

Share post:

দেবী পুরাণে কুমারী পুজোর স্পষ্ট উল্লেখ রয়েছে। শাস্ত্রে ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে দেবী হিসেবে পুজোর নির্দেশ রয়েছে। ব্রাহ্মণ ছাড়া অন্য গোত্রের অবিবাহিত কন্যাকে পুজো করা যেতে পারে। অনেক জায়গায় দুর্গাপুজোর অষ্টমী বা নবমী তিথিতে কুমারী পুজো করা হয়ে থাকে। বেলুড় মঠে অত্যন্ত ধূমধামের সঙ্গে প্রতি বছর কুমারী পুজো হয়।

পুরাকালে মুনিঋষিরা কুমারীর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। প্রকৃতি অর্থে নারী। সেই প্রকৃতিরই আর এক রূপ হল কুমারী। প্রাচীণকালে মুনি ঋষিরা বিশ্বাস করতেন যে মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের প্রভাব। কারণ মানুষের মন চৈতন্যযুক্ত। আর যাঁদের সৎ মন কলুষতামুক্ত, তাঁদের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে বলেই তাদের এই পুজোর দেবী হিসেবে বেছে নেওয়া হয়।

বয়স ভেদে কুমারীরা ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতী প্রকাশ পান। কুমারী পুজোর মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মাঠে নয় কুমারীকে পুজো করেন। সেই থেকেই প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমী তিথিতে বেলুড় মঠে এই পুজোর প্রথা চলে আসছে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...