Saturday, April 4, 2026

মার্কিন মুলুকে প্রকাশ্য রাস্তায় ঘু.ষি মে.রে খু.ন শিখ বৃদ্ধকে

Date:

Share post:

প্রথমে গাড়িতে ধাক্কা তারপর প্রকাশ্য রাস্তায় মাথায় ঘুষি মেরে খুন করা হলো এক শিখ বৃদ্ধকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার(America) নিউইয়র্কে। মৃত ওই ব্যক্তির নাম জাসমির সিং। গত ১৯ অক্টোবর রাস্তায় গাড়ি চালিয়ে ফিরছিলেন ৬৬ বছর বয়সি এই শিখ বৃদ্ধ। সেই সময়ই ঘটে এই ঘটনা।

জানা গিয়েছে ঘটনার দিন নিউইয়র্কে রাস্তায় গাড়ি নিয়ে ফিরছিলেন জাসমির সিং। সেই সময়েই তাঁদের গাড়িতে ধাক্কা মারে ৩০ বছর বয়সি যুবক গিলবার্ট অগাস্টিন। সঙ্গে সঙ্গেই পুলিশে ফোন করে অভিযোগ জানাতে যান জাসমির। কিন্তু বাধা দিয়ে তাঁর ফোন কেড়ে নেয় অভিযুক্ত। দুপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের গাড়ির কাছে ফিরে আসেন জাসমির। সেই সময়েই পিছন থেকে তাঁর মাথায় তিনবার ঘুষি মারে অভিযুক্ত গিলবার্ট ও তার এক সঙ্গী। আঘাত সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান জাসমির। মাথায় গভীর চোট লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরের দিনই মাথায় আঘাতের কারণে মৃত্যু হয় শিখ বৃদ্ধের। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, আটক করা হয়েছে অভিযুক্তকে।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই টুইট করেছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, “নিউ ইয়র্কের সমস্ত বাসিন্দাদের তরফে শিখদের জানাতে চাই, আমাদের সমবেদনার চেয়েও অনেক বেশি কিছু রয়েছে আমাদের মনে। শিখদের রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকদিনের মধ্যেই শিখ নেতাদের সঙ্গে আমরা দেখা করব, তাঁদের সমস্যার কথা শুনব। জাসমির সিং এই শহরকে খুব ভালোবাসতেন। মৃত্যু নয়, অন্য অনেক কিছু এই শহর থেকে তাঁর প্রাপ্য ছিল।” তবে মার্কিন মুলুকে শিখদের উপরে হামলার বেশ কিছু ঘটনা গত কয়েকদিন ধরে খবরে উঠে আসছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...