Thursday, June 25, 2026

মেয়েদের নিয়ে ধুনুচি নাচে মন জিতলেন সুস্মিতা সেন

Date:

Share post:

পুজোয় (Durga Puja)বাঙালি যে প্রান্তেই থাকুক না কেন আনন্দ উপভোগে এতটুকু খামতি রাখেনা। এবছরের পুজোতেও সেই ঝলক মিলল। মুম্বইয়ের পুজোতে চুটিয়ে আনন্দ উপভোগ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী বঙ্গ তনয়া সুস্মিতা সেন(Susmita Sen)। মেয়েদের নিয়ে ধুনুচি নাচে মন জিতলেন সবার।

মহারাষ্ট্রের দুর্গাপুজোয় সকলে সঙ্গে গা ভাসালেন সুস্মিতা। শাড়ি পরে, দুই মেয়েকে সঙ্গে নিয়ে দুর্গা দর্শনে বেরিয়ে পড়লেন অভিনেত্রী। নিজের সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে প্রত্যেক বছর এভাবেই পুজোর কটা দিন মেতে ওঠেন সুস্মিতা। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে এখন যে ভাল আছেন সেই কথাও সদর্পে জানালেন। তাঁর বোল্ড লুকের সঙ্গে ধুনুচি নাচ দর্শকেরা যেভাবে উপভোগ করলেন তা এক কথায় প্রশংসনীয়। সকলকে ভাল থাকার শুভকামনা জানিয়ে প্রতিমার সামনে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে ছবি তুললেন প্রাণোচ্ছল নায়িকা। তাঁর কাণ্ডকারখানা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...