Saturday, April 4, 2026

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল, তবুও চিন্তা যাচ্ছে না রোহিতের, কিন্তু কেন?

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত পাঁচটা ম‍্যাচের মধ‍্যে পাঁচটিতেই জয় পায় টিম ইন্ডিয়া। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় ভারত। সৌজন্যে বিরাট কোহলি এবং মহম্মদ শামি। ব‍্যাট হাতে ৯৫ রান করেন বিরাট। ৫ উইকেট নেন মহম্মদ শামি। দলের ব‍্যাটিং থেকে বোলিং সব জায়গায় নিজেদের মেলে ধরছেন ক্রিকেটাররা। এরকম পারফরম্যান্সের পরও চিন্তা যাচ্ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। আর তার কারণ দলের ফিল্ডিং। কিউয়িদের বিরুদ্ধে জয়ের পর এমনটাই জানালেন রোহিত।

গতকাল ম‍্যাচের পর রোহিত বলেন,” বিশ্বে ভাল ফিল্ডিং দল হিসাবে আমরা পরিচিত। কিন্তু এই ম্যাচে একেবারেই ভাল ফিল্ডিং করতে পারিনি। জাদেজা বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। ও সহজ ক্যাচ ছেড়েছে। এক-আধটা ম্যাচে এরকম হতে পারে। কিন্তু বার বার এই ভুল করলে সমস্যায় পড়তে হবে। আমাদের আরও পরিশ্রম করতে হবে। ফিল্ডিং ভাল না করলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সমস্যায় পড়ব। সামনের দিকে এগোতে গেলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিখুঁত হতে হবে।”

এদিকে কিউইদের ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করা বিরাট এবং শামির প্রশংসা করেন ভারত অধিনায়ক। শামি প্রসঙ্গে রোহিত বলেন,” শামিকে নিয়ে যত কথাই বলব ততই কম পড়বে। ও এত দিন বাইরে বসেছিল। তাই প্রথম সুযোগ ওর কাছে আসার পরেই সেটা লুফে নিয়েছে। এতেই ওর আসল জাত বোঝা যায়। তার উপর এত বছরের অভিজ্ঞতা রয়েছে। এই ধরনের পরিবেশে কী রকম বল করতে হয় সেটা জানে। আলাদা করে ওকে কিছুই বলতে হয়নি।” বিরাট প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন,” এত বছর ধরে কোহলি দলের জন্যে এই কাজ করে এসেছে। ও জানে কখন কী ভাবে খেলতে হয়। নিজেকে উদ্বুদ্ধ করার জন্যে ওকে আলাদা করে কিছু বলে দিতে হয় না। মাঝের দিকে কয়েকটা উইকেট হারানোর পর ও এবং জাদেজাই ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে এনে দিল।”

আরও পড়ুন:একটুর জন্য সেঞ্চুরি মিস, বড় রান তাড়া করতে বিশ্বকাপে ফের বিরাট ম্যাজিক!

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...