Monday, April 6, 2026

শৈশবকে ফিরে পেতে আসতেই হবে বোসপুকুর শীতলা মন্দিরের পুজোতে

Date:

Share post:

আমাদের শৈশবের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্মৃতিকে আগলে ধরে আমরা ফিরে যাই শৈশবের দিনগুলোয়। আর তারই প্রতিফলন এবার বোসপুকুর শীতলা মন্দিরের পুজোতে। লোহার চেয়ার মনে আছে? শৈশবের সঙ্গে জড়িয়ে রয়েছে এই লোহার চেয়ার। গ্রাম-গঞ্জের মাঠে যাত্রাশিল্প হোক বা শহরের রাস্তায় জলসা। এই লোহার চেয়ারে বসেই বিনোদন উপভোগ করতেন প্রত্যেকে। শুধু কি তাই বাড়িতেও সেই সময়ে এই চেয়ার ব্যবহার হত। তবে সময় বদলেছে। এখন প্লাস্টিকের চেয়ারেরই আধিক্য বেশি। তাই কসবা বোসপুকুর শিতলা মন্দির এবার লোহার চেয়ার দিয়ে তৈরি করেছে মণ্ডপ। পুরনো স্মৃতি আবারও রোমন্থন করছূ শিতলা মন্দির।

উদ্যোক্তারা জানালেন, প্রায় ১০ হাজারের বেশি লোহার চেয়ার দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। যান্ত্রিক গোলযোগ যাতে তৈরি না হয় তার জন্য উলম্ব আকারে চেয়ারগুলিকে বসানো হয়েছে। যার জেরে চেয়ারগুলি ওঠানামা করবে উপর থেকে নিচে থেকে। এছাড়া আলোর ঝলকানি এক মায়াবি পরিবেশ তৈরি করবে। এছাড়া মণ্ডপের উপরে রাখা হয়েছে প্রকাণ্ড এক সিংহাসন। যেটি গোলভাবে ঘুরবে। এর মাধ্যমে বোঝানো হয়েছে চেয়ার বা সিংহাসন কখনও স্থায়ী নয়। যখন-তখন যে কারোর দিকে।
শিল্পী কাজল সরকার বলেন, “মূল মণ্ডপ তৈরি হয়েছে লোহার চেয়ার দিয়ে। থিমের নাম আয়োজন। মণ্ডপে প্রবেশের মূল পথই চেয়ার দিয়ে তৈরি। গাড়ি রয়েছে সেখানে দেখা যাবে আগের চেয়ার বেরিয়ে যাচ্ছে। এর পাশাপাশি একটি সিংহাসন ঘোরানো হবে। যা বার্তা দেবে সিংহাসন কারোর একা নয়।”সব মিলিয়ে এবার কিন্তু বোসপুকুর শীতলা মন্দির ফের সবার মনের মনিকোঠায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...