Friday, April 3, 2026

পুলিশের হাতে চিরকুট দিয়ে পালিয়ে গেলেন যুবক! কী লেখা ছিল? জানলে অবাক হবেন আপনিও

Date:

Share post:

চারিদিকে এই মজা, আনন্দ, ভিড়, কোলাহলের মাঝে সারাদিন নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশকর্মীরা। পুজোর চারটে দিন তাঁদের ছাড়া প্রায় অচল সাধারণ মানুষ। ট্রাফিক, পুজো প্যান্ডেলের ভিড়, টুকিটকি থেকে বড় ঝামেলা সব কিছু দেখভাল করার জন্য হাজির তাঁরা। এমনই এক পুজো মণ্ডপের দায়িত্ব পালন করছিলেন দুই পুলিশ অফিসার। হঠাৎ করেই দৌড়ে এলেন এক যুবক। এক পুলিশ কর্মীর হাতে দিলে একটি চিরকূট। তাতে লেখা‘সব কিছুর জন্য অনেক ধন্যবাদ’। চিরকূটটি হাতে পেতেই আবেগে উতলা হয়ে পড়লেন কর্মরত পুলিশ কর্মীরা।

সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে। যা দেখে আবেগে আ্প্লুত হয়েছেন নেট নাগরিকরা। এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে,“চলো একটু সময় নিই এবং তাঁদের তারিফ করি। মূল্যবান হাসির জন্যেও অপেক্ষা করুন”। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেসবুক পেজে গেলেই দেখতে পাবেন এই হৃদয়স্পর্শী ভিডিওটি।

বিশেষ দিনগুলোয় কড়া নিরাপত্তায় মুড়ে দেন শহরগুলিকে। পশ্চিমবঙ্গ পুলিশের এই অবদান সত্যিই গর্বের কারণ। ভাইরাল হওয়া এই ভিডিও চোখে জল এনে দিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের বকেয়ার দাবি, বিজেপি সাংসদকে গো ব্যা.ক স্লো.গান কালিম্পংয়ে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...