Wednesday, April 1, 2026

বোরিভেলির আবাসনে বি.ধ্বংসী আ.গুন, ক্রিকেটার ভলথাটির দিদি ও ভাগ্নের মৃ.ত্যু

Date:

Share post:

মুম্বইয়ের বোরিভেলির (ওয়েস্ট) আবাসনে বিধ্বংসী আগুন। মৃত্যু হল আইপিএলের প্রাক্তন ক্রিকেটার পল ভলথাটির দিদি ও ভাগ্নের। সোমবার সকালে সেই ঘটনায় শোকের ছায়া। গুরুতর আহত হয়েছেন তিনজন।

আবাসিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওই আবাসনেই ছিলেন ভলথাটি। তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলতেন। আবাসনে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজেও তিনি হাত লাগান।
বোরিভেলির সাইবাবা নগরের কাছে ওই আবাসনের ‘এফ উইং’-য়ে সোমবার সকালে প্রথম তলের রান্নাঘরে আগুন লাগে। দ্রুত আবাসনের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রথম তল থেকে আগুন ছড়িয়ে পড়লেও ওই তলের আবাসিকদের বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু চতুর্থ তলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়।

এই অগ্নিকাণ্ডে ভলথাটির দিদি গ্লোরি রবার্টস (৪৩ বছর) ও ভাগ্নে জোশুয়ার (আট বছর) মৃত্যু হয়েছে। তাঁরা ওই আবাসানের ৪২০ নম্বর এবং ৪২১ নম্বর ফ্ল্যাটে থাকতেন। আবাসনের সচিব নীলেশ দেশাই জানিয়েছেন, আহত অবস্থায় ভলথাটির দিদি এবং ভাগ্নেকে উদ্ধার করে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন খেললেও আইপিএলের মঞ্চে পরিচিতি পান ভলথাটি। ২০১১ সালের আইপিএলে কিংস ইলেভন পাঞ্জাবের হয়ে অসাধারণ শতরান করেছিলেন। তারপরই লাইমলাইটে চলে এসেছিলেন। ২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও ছিলেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...