Wednesday, June 24, 2026

ঠাকুর দেখতে গিয়ে বিপত্তি! বিহারের গোপালগঞ্জে প.দপিষ্ট হয়ে মৃ.ত শিশু সহ ৩

Date:

Share post:

দুর্গা ঠাকুর (Devi Durga) দেখতে গিয়ে ভয়ানক পরিণতি। প্যান্ডেলের ভিড়ে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হল এক শিশু ও দুই মহিলার। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) গোপালগঞ্জের (Gopalgaunge) একটি দুর্গা মণ্ডপে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ভিড় সামলানোর জন্য প্যান্ডেলে কোনও নিরাপত্তা মোতায়েন ছিল না। যার জেরেই এমন মর্মান্তিক পরিণতি। গোপালগঞ্জের পুলিশ সুপার বলেন, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজা দল পুজো মণ্ডপের গেটের মুখে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভিড়ের চাপে একটি শিশু কোল থেকে পড়ে যায়। তাঁকে মাড়িয়ে দিয়ে চলে যান দর্শনার্থীরা। দুই মহিলা ওই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলে ভিড়ের চাপে তাঁরাও পদপিষ্ট হন। অত্যাধিক ভিড় ও পদপিষ্ট হওয়ায় তাদের দমবন্ধ হয়ে আসে বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়। এদিকে পদপিষ্ট হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে দুর্ঘটনায় ১৩ জন নারী ও শিশু আহত হয়। তাদের দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবমিলিয়ে একটি ছেলে এবং দুই বৃদ্ধ মহিলা মারা যান। বাকিরা আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...