Wednesday, June 24, 2026

মোদির প্রচারে সা.ধু-স.ন্ত, বক্তৃতায় কী আজব দাবি!

Date:

Share post:

নির্বাচন এলেই ধর্মের তাস খেলে গেরুয়া শিবির- এই অভিযোগ এখন শুধু আর বিরোধীদের নয়, পদে পদে তার প্রমাণ মিলছে। আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগেই গুজরাটের (Gujrat) বিধানসভা নির্বাচনের আগে দেওয়া এক সাধুর ভাষণ সামাজিক মাধ্যমে ভাইরাল। আর তাতেই দেখা যাচ্ছে, দলের হয়ে ভোট প্রচারে সাধু-সন্তদেরও নামিয়ে দিয়েছে বিজেপি। আর তাঁরা উন্নয়নের বদলে, শুধুমাত্র হিন্দুত্ববাদের পক্ষ নিয়ে অন্ধভাবে বিজেপিকে (BJP) সমর্থন দেওয়ার আবেদন জানাচ্ছেন।

নওতম স্বামী। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এই সাধু নরেন্দ্র মোদিকে সমর্থনের আবেদন জানাচ্ছেন এক ধর্মীয় সভায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। নওতম স্বামীর মতে, দেশের তাবড়ো হিন্দু মন্দিরের সংস্কার ও উন্নয়ন করেছেন মোদি। তাঁর চেষ্টাতেই নাকি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এর নিরিখে মোদিকে সমর্থন দেওয়ার আবেদন জানাচ্ছেন এই সাধু। এখানেই শেষ নয়, এক্ষেত্রে তার সগর্ব উক্তি, উন্নয়ন হোক না হোক, রাস্তা তৈরি হোক না হোক আলো পৌঁছক বা না পৌঁছক- হিন্দু রাষ্ট্রের জন্য নরেন্দ্র মোদিকে ভোট দিতে হবে। অর্থাৎ উন্নয়নের নিরিখে নয়, ভোট হবে ধর্মীয় সুড়সুড়িতে।

এই ধর্মীয় বিভাজনের রাজনীতি গেরুয়া শিবিরের ‘কালচার’। আর সেই প্রচারে তারা নামিয়ে দিয়েছে সাধু-সন্তদের। তাঁরা নিজেদের ভক্তদের মধ্যেও এভাবে ধর্মীয় জিগির তুলে প্রচার করছেন। এর তীব্র নিন্দা করছে বিরোধিরা। তাদের মতে, নির্বাচন সব সময় হওয়া উচিত উন্নয়নের নিরিখে ভারত সর্ব-ধর্ম সমন্বয়ের এক উদাহরণ। এখানে ধর্মের নামে এই ভেদাভেদ ছড়ানো বিজেপিকে (BJP) ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ডাক দিচ্ছে বিরোধীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...