Wednesday, March 18, 2026

কৈলাসের পথে উমা: দশমীতে মহানগরে নির্বিঘ্নে এগারোশোর বেশি প্রতিমা নিরঞ্জন

Date:

Share post:

‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ ৷ পুজো শেষ। এবার উমার কৈলাশে ফেরার পালা ৷ জেলার বিভিন্ন প্রান্তে চলছে প্রতিমা নিরঞ্জন ৷ ইতিমধ্যেই প্রচুর প্রতিমা নিরঞ্জন হয়েছে। আজ মূলত বাড়ির প্রতিমা আর কিছু ক্লাবের পুজোর ভাসান হচ্ছে। বাবুঘাটের পাশাপাশি হাওড়ার বাজা কদমতলা ঘাটেও চলছে নিরঞ্জন।

কলকাতা পুরসভা সূত্রে খবর, গোটা কলকাতাজুড়ে আদিগঙ্গার যে কটি ঘাট রয়েছে, পুকুর রয়েছে, সব মিলিয়ে প্রায় এগারোশো প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে। প্রতিটি ঘাটেই নিরাপত্তা মোতায়েন রয়েছে। চলছে বিসর্জন প্রক্রিয়া। এখনও পর্যন্ত বাজা কদমতলা ঘাট ২৯০ জাজেস ঘাট- ৪১৮ নিমতলা ঘাট – ৩০ সর্বমঙ্গলা ঘাট- ৪২ বাগবাজার ঘাট- ৬৬ কুমারটুলি ঘাট- ১৩ শোভাবাজার ঘাট- ১৩ চাঁপাতলা ঘাট-১২ মায়ের ঘাট-৮৯ ডিলারজ্যাং ঘাট-৭ রতনবাবু ঘাটে- ৫৪টি প্রতিমা নিরঞ্জন হয়েছে।

দশমীর সকাল থেকেই ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়৷ কলকাতা পুরসভার কর্মীদের পাশাপাশি, গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ পাশাপাশি, গঙ্গাবক্ষে টহল দেয় রিভার ট্রাফিক পুলিশ ৷ দেবী প্রতিমা বিসর্জনের পরেই গঙ্গার ঘাটে চলে কোলাকুলি ও মিষ্টিমুখ ৷

আরও পড়ুন- প্রসব য.ন্ত্রণায় ছট.ফট করছিলেন অ.ন্তঃসত্ত্বা! পুজোর ভিড় ঠেলে যুবতীকে হাসপাতালে পৌঁছতে ‘মসিহা’ পুলিশ

spot_img

Related articles

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...

I-PAC: ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, ৫ বিচারপতির বেঞ্চ গঠনের সওয়াল রাজ্যের

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মামলা করার অধিকার নেই এনফোর্সমেন্ট...

আফ্রিকান ফুটবলে নজিরবিহীন কাণ্ড, শিরোপা হাতছাড়া সেনেগালের, চ্যাম্পিয়ন মরক্কো

আফ্রিকান ফুটবলে নজির বিহীন কাণ্ড। নতুন বছরের শুরুতেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল (Senegal)। উত্তেজনা এবং বিতর্কে...