Wednesday, March 18, 2026

কানপুর: হাসপাতাল থেকে রক্ত নিয়ে এ.ইডস-হে.পাটাইটিসে আ.ক্রান্ত ১৪ শিশু

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বেহাল দশা স্বাস্থ্যের। কানপুরে সরকারি লালা লাজপত রায় হাসপাতালে ১৪ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দেওয়ার পর তাদের শরীরে হেপাটাইটিস এবং এইচআইভির সংক্রমণ পাওয়া গেছে। গত সোমবার এই বেদনাদায়ক ঘটনা প্রকাশ্যে এসেছে। চিকিৎসকদের মতে, শিশুরা এখন থ্যালাসেমিয়া অবস্থার পাশাপাশি আরও বেশি ঝুঁকির সম্মুখীন হয়েছে।

কর্মকর্তাদের মতে, ১৪ শিশুর বয়স ৬ থেকে ১৬ বছরের মধ্যে এবং এই কেন্দ্রে রক্ত নেওয়া ১৮০ জন থ্যালাসেমিয়া রোগীর মধ্যে রয়েছে। সংক্রামিত শিশুদের মধ্যে, সাতজন হেপাটাইটিস বি, পাঁচজন হেপাটাইটিস সি এবং দু’জনের এইচআইভি-তে পজিটিভ রিপোর্ট এসেছে।জানা গেছে, শিশুরা কানপুর সিটি, দেহাত, ফারুকাবাদ, আউরাইয়া, ইটাওয়া এবং কনৌজ সহ রাজ্যের বিভিন্ন অংশের।এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা বলেছেন, “জেলা পর্যায়ের কর্মকর্তারা ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে সংক্রমণের মূল খুঁজে বের করবেন। দলটি হেপাটাইটিস এবং এইচআইভি উভয়ের জন্য সংক্রমণের স্থান সন্ধান করবে।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বুধবার বলেছেন যে “বিজেপির ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি ভোগ করছে নিরাপরাধ শিশুরা।ডাবল ইঞ্জিন সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দ্বিগুণ অসুস্থ করে তুলেছে।কানপুরের সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন শিশুকে সংক্রামিত রক্ত দেওয়া হয়েছিল, যার কারণে এই শিশুরা এইচআইভি এইডস এবং হেপাটাইটিস বি, সি-এর মতো গুরুতর রোগে আক্রান্ত হয়েছে। এই গুরুতর অবহেলা লজ্জাজনক।” খড়গে তাঁর x হ্যান্ডেলে প্রশ্ন করেন, দশেরা উপলক্ষে,”গতকাল মোদীজি আমাদের ১০ টি সংকল্প গ্রহণের বিষয়ে বড় জিনিস শিখিয়েছিলেন, তিনি কি কখনও তার বিজেপি সরকারের জন্য জবাবদিহিতার একটিও বিন্দু নির্ধারণ করেছেন?”

 আরও পড়ুন- অভিনব ভাবনা, বিশ্বকাপে এই স্টেডিয়ামে আসলেই মিলবে বিনামূল্যে খাবার

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...