Thursday, March 26, 2026

র‌্যা.ঙ্কিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ, সিলেবাস শেষ করতে বা.ড়তি ক্লাসের উদ্যোগ একাধিক স্কুলে!

Date:

Share post:

নানান কারণে চলতি বছরে অনেকটা সময় বন্ধ ছিল স্কুল। ফলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বহু বিষয়ের সিলেবাস শেষই করতে পারেননি শিক্ষকরা। এদিকে ফাইনাল পরীক্ষাও বিশেষ দেরি নেই। তাই দ্রুত সিলেবাস শেষ করতে পুজোর ছুটিতে বাড়তি ক্লাসের ব্যবস্থা করছে রাজ্যের একাধিক স্কুল।

আসলে অধিকাংশ স্কুলের কাছে এছাড়া বিকল্প কোনও উপায় নেই। যদিও পুজোর ছুটিতে শিক্ষকরা ক্লাস নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এক্ষেত্রে পদোন্নতি, র‌্যাঙ্কিংয়ের মতো বিষয়গুলিকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট স্কুলগুলি।

পঞ্চায়েত ভোট, প্রাকৃতিক বিপর্যয় সহ নানান কারণে চলতি বছরে মাত্র কয়েক মাস ক্লাস হয়েছে। এদিকে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়াটাও সম্ভব নয়। এমন আবহে বুধবার রাজ্যের তরফে র‌্যাঙ্কিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এর পরেই নড়েচড়ে বসেছে স্কুলগুলি। বাড়তি ক্লাসের তৎপরতা শুরু হয়েছে স্কুল কর্তৃপক্ষের অন্দরে।
প্রধান শিক্ষকদের বক্তব্য, কারা বাড়তি ক্লাস নিচ্ছে, সেটা র‌্যাঙ্কিংয়ে হয়ত দেখা হবে। ভালো ফল হলে সেটা তো র‌্যাঙ্ক উন্নত করবেই। এছাড়া, স্কুল শিক্ষকদের পদোন্নতি শুরু করছে সরকার। সেখানে শিক্ষকদের পড়ানোর মান, ধরন, বাড়তি উদ্যোগ নেওয়ার উৎসাহ, প্রভৃতিও দেখা হবে। তাই এক্ষেত্রে তাঁদের সামনে সুযোগ রয়েছে নিজেদের প্রমাণের।
এখন দেখার সরকারি এই নির্দেশিকা বাড়তি ক্লাস নিতে কতটা উৎসাহিত করে শিক্ষকদের।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...