Thursday, March 26, 2026

পুলওয়ামার ঘটনার জন্য কেন্দ্রের ব্যর্থতাকে দায়ী করে ফের বি.স্ফোরক সত্যপাল মালিক

Date:

Share post:

ফের কেন্দ্রকে ধুয়ে দিলেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি ২০১৯ সালের পুলওয়ামা হামলার জন্য আবারও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি একই কথা পুনর্ব্যক্ত করেছেন।

সত্যপাল মালিক বলেন, “আমি দুটি চ্যানেলকে বলেছিলাম যে ওই ঘটনায় আমাদের দোষ ছিল কিন্তু আমাকে কোথাও এটি না বলতে বলা হয়েছিল… আমি ভেবেছিলাম আমার বক্তব্য তদন্তে প্রভাব ফেলতে পারে, কিন্তু কোন তদন্ত হয়নি। পুলওয়ামাকে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। তৃতীয় দিনে , প্রধানমন্ত্রী মোদি তার ভাষণ দিয়েছেন যেখানে তিনি রাজনৈতিকভাবে ওই ঘটনাকে ব্যবহার করেছেন।”

রাহুল গান্ধী বুধবার প্রাক্তন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সাথে তার সাম্প্রতিক সাক্ষাতের ভিডিও শেয়ার করেছেন।প্রাক্তন রাজ্যপাল বলেছেন, “কেন পুলওয়ামার ঘটনা ঘটল? তারা ৫ টি বিমান চেয়েছিল। ওরা যদি আমাকে জিজ্ঞেস করতেন, আমি তখনি দিয়ে দিতাম। আমি বরফে আটকে পড়া শিক্ষার্থীদের বিমান সরবরাহ করেছি। দিল্লিতে ভাড়ায় বিমান পাওয়া সহজ। কিন্তু তাদের (সিআরপিএফ) আবেদনটি চার মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পড়ে ছিল। এবং তারপরে তা প্রত্যাখ্যান করা হয়েছিল। সিআরপিএফ কর্মীরা তখন সেই রাস্তা নিয়েছিলেন যা অনিরাপদ বলে পরিচিত ছিল।” রাহুল গান্ধী সাক্ষাৎকারটি শেয়ার করার সঙ্গে সঙ্গে লিখেছেন, “এই কথোপকথন কি ইডি-সিবিআই-এর মধ্যে আলোড়ন সৃষ্টি করবে?

আরও পড়ুন- উৎসবের মরশুমেই রাজধানীর বায়ু দূষণে উ.দ্বেগে পরিবেশবিদরা

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...