Thursday, June 25, 2026

অনুপ্রবেশের চেষ্টা, উপত্যকায় সেনার গুলিতে খতম ২ জঙ্গি

Date:

Share post:

উপত্যকায় সেনার গুলিতে খতম দুই জঙ্গি। বৃহস্পতিবার সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তৎপরতায় বানচাল হল অনুপ্রবেশের চেষ্টা। এদিন উপত্যকার কুপওয়ারা জেলার মচিল সীমান্তে এই অভিযানে মৃত্যু হয়েছে দুই জঙ্গির।

এক্স হ্যান্ডেল এদিনের অপরেশনের কথা জানিয়েছে সেনা। সেখানে বলা হয়েছে, ২৬ অক্টোবর ২০২৩-এ সেনা এবং কাশ্মীর পুলিশ যৌথ অপরেশন চালায় কুপওয়ারা সেক্টরের সীমান্ত এলাকায়। এক পুলিশকর্মী জানান, যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে বলা হয়েছে, কুপওয়ার পুলিশ সূত্রে খবর পেয়েই মচিল সীমান্তে অভিযান চালায় যৌথ বাহিনী। যেখানে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, অনন্তনাগ ষড়যন্ত্রের পর সাম্প্রতিককালে দুই লস্কর জঙ্গিকে খতম করেছে সেনা। এযাত্রায় সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশ রুখে দেওয়া গেলেও পুলওয়ামা ধাঁচের বড় হামলার ছক কষছে তারা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যেই চলতি মাসের শুরুতে এক লস্কর জঙ্গিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা গিয়েছিল। যা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। সন্ত্রাসবাদীকে জেরা করে জেহাদের ব্লু প্রিন্ট জানা যাবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই দুই জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এবারও জঙ্গিদের খতম করা গিয়েছে।

Related articles

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...