Wednesday, June 24, 2026

বিশ্বকাপে রেকর্ড গড়েই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ম‍্যাক্সওয়েল, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় অস্ট্রেলিয়া। ৩০৯ রানে জেতে অজিরা। সৌজন্যে ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম‍্যাক্সওয়েল। ১০৪ রান করেন ওয়ার্নার। ১০৬ রান করেন ম‍্যাক্সওয়েল। এই রানের সৌজন্যে রেকর্ড গড়েন তিনি। দ্রুততম শতরানের রেকর্ড তাঁর নামের পাশে। ৪০ বলে শতরান করেছেন ম‍্যাক্সওয়েল। তবে রেকর্ড গড়েই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

 

বুধবার ছিল দিল্লিতে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ। দর্শকদের মনোরঞ্জনের জন্যে দ্বিতীয় ইনিংসের জলপানের বিরতির সময়ে আলোর খেলা এবং কারিকুরির ব্যবস্থা রেখেছিলেন আয়োজকেরা। সেই নিয়ে তীব্র প্রতিবাদ করলেন ম‍্যাক্সওয়েল। তবে অস্ট্রেলিয়ার আর এক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের সমর্থন করেছেন আয়োজকদের।

দর্শকদের মনোরঞ্জনের জন্যে দ্বিতীয় ইনিংসের জলপানের বিরতির সময়ে চলে আলোর খেলা। সেই সময়ে ম্যাক্সওয়েলকে দেখা গিয়েছিল হাত দিয়ে চোখ ঢেকে রাখতে। এই নিয়ে ম‍্যাচের শেষে ম‍্যাক্সওয়েল বলেন,” ক্রিকেটারদের জন্যে সবচেয়ে বড় নির্বোধের মতো ভাবনাচিন্তা এটা। ম্যাচের মাঝে হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়ার পর তা জ্বালানোয় চোখের মানিয়ে নিতে সমস্যা হয়। আমার মনে আছে পার্থ স্টেডিয়ামে একটা খেলায় এভাবেই আলোর শোয়ের পর একটা উইকেট হারিয়েছিলাম। চোখকে আবার স্বাভাবিক আলোর সঙ্গে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল আমার। মনে হচ্ছিল যন্ত্রণায় মাথা ছিড়ে যাচ্ছে। তাই জন্যে এধরনের পরিস্থিতিতে আমি চোখ ঢেকে রাখি। তবে আমার মতে এটা খুব, খুব খারাপ একটা ভাবনা।”

যদিও অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ম‍্যাক্সওয়েলের বিরোধীতা করে তিনি টুইটারে লেখেন, “আমার তো আলোর শো-টা দারুণ লেগেছে। কী অসাধারণ পরিবেশ। সমর্থকদের জন্যেই সব কিছু। আপনারা না থাকলে আমরা যেটা করতে ভালবাসি সেটা করতেই পারতাম না।”

আরও পড়ুন:বিশ্বকাপের কোন ম‍্যাচে ৫০ তম শতরান করবেন বিরাট? জানালেন গাভাস্কর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...