Monday, March 23, 2026

বিশ্বভারতীর উপাচার্যকে শারদীয়ার অভিনব উপহার ‘ছেঁ.ড়া-ফা.টা জু.তো’ !

Date:

Share post:

উপহার তো অনেকেই পান। কিন্তু এমন অভিনব উপহার কি কখনও পেয়েছেন? তাও আবার শারদীয়ার বিশেষ উপহার! এই অভিনব উপহার পাঠানো হয়েছে বিশ্বভারতীর উপাচার্য-সহ তাঁর ২৫ জন অনুগামীর বাড়িতে । সব উপহারই পৌঁছনো হয়েছে কুরিয়ারের মাধ্যমে। কেউ পেয়েছেন পঞ্চমীর দিন কেউ বা আবার একাদশীর দিন।

নিশ্চয়ই ভাবছেন কী ছিল সেই উপহারে ? প্যাকেট খুলতেই তাজ্জব সকলে! ছেঁড়া-ফাটা জুতো। তাতে লেখা পুজোর উপহার। কটাক্ষের এক নয়া পদ্ধতি দেখল শান্তিনিকেতন। যদিও বিষয়টি নিয়ে কেউ সমালোচনা করছেন, কেউ আবার ব্যঙ্গ করছেন। রীতিমতো চর্চা শুরু হয়েছে বিশ্বভারতীর জুড়ে।

সাম্প্রতিক অতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক কাজকর্মের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করেছেন পড়ুয়ারা। তাঁরাই এই কাজ করে থাকতে পারেন বলে মনে করছেন উপাচার্যের ঘনিষ্ঠ মহল। কেউ কেউ অবশ্য বলছেন, বিদ্যুৎবাবুর আমলে বিশ্বভারতীর প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গটি তুলে ধরতেই এই ধরনের কাজ করা হয়েছে।

Related articles

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...