Saturday, June 13, 2026

শেষরক্ষা হল না! ডে.ঙ্গি আ.ক্রান্ত হয়ে মৃ.ত্যু SSKM-র ডাক্তারি পড়ুয়ার

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণ চিকিৎসকের। এসএসকেএমে (SSKM) অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন অনিমেষ মাঝির। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় তাঁর। মূলত শরীরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই এমন পরিণতি। হাসপাতাল সূত্রে খবর, মৃত পড়ুয়ার বাড়ি বাঁকুড়ায়। বয়স ২৭ বছর।

অন্যদিকে, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা নিতু সিং, বয়স ৩১ বছর। হাসপাতাল সূত্রে খবর, গত ১৪ তারিখ থেকে জ্বরে আক্রান্ত হন নিতু দেবী। প্রথমে হাওড়ার হাসপাতাল পরে তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।

 

 

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...