Friday, June 26, 2026

কোটি কোটি টাকা ত.ছরুপের অভিযোগ! অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতাকে গ্রে.ফতার করল ইডি

Date:

Share post:

১,৬০০ কোটি টাকা জালিয়াতির (Money Laundering) অভিযোগ। অবশেষে অশোকা বিশ্ববিদ্যালয়ের (Ashoka University) দুই প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর প্রণব ও বিনীত গুপ্তাকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate)। শনিবার এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। তবে শুধুমাত্র দুই প্রতিষ্ঠাতাই নন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন হিসাবরক্ষক এস কে বনশলও। জানা গিয়েছে, অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধেই টাকা তছরুপ মামলা বা পিএমপিএলের আওতায় (PMPL Act) মামলা রুজু করেছে পুলিশ।

প্যারাবোলিক ড্রাগ লিমিটেডের (Parabolic Drugs Ltd) আর্থিক দুর্নীতি কাণ্ডে শুক্রবার দেশের ১৭ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর প্রণব ও বিনীত গুপ্তার নামও জড়ায় এই মামলায়। অন্তত ১৬০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপরই দু’জনের বিরুদ্ধেই তদন্ত শুরু করে ইডি। যদিও এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তরফে সাফ জানানো হয়েছে, প্যারাবোলিক ড্রাগ মামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই। ওই সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কখনও কোনও সম্পর্ক ছিল না। তবে তদন্তে নেমে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টরের কারচুপির কথা জানতে পারেন ইডি আধিকারিকরা। তারপরই তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর।

এদিকে শনিবার ধৃত ৩ জনকে চণ্ডীগড়ের একটি আদালতে পেশ করা হলে ধৃতদের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- বাড়ি ঢুকে তরুণীর উপর অ্যা.সিড হা.মলা বারুইপুরে! তদন্তে পুলিশ

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...