Friday, June 26, 2026

বাড়ি ঢুকে তরুণীর উপর অ্যা.সিড হা.মলা বারুইপুরে! তদন্তে পুলিশ

Date:

Share post:

প্রেমের প্রস্তাবে রাজী না হওযায় এক তরুণীর উপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙরাবেরিযায়। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও আক্রান্তের পরিবার সুত্রে জানা গিয়েছে আক্রান্ত বাগুইআটি এলাকায় ভাড়া থাকাকালীন তার সাথে পরিচয় হয় বাগুইআটির যুবক উজ্জ্বল কর্মকারের। আগে বাগুইআটি এলাকায় তার একটি সোনার দোকান ছিল। তবে বর্তমানে গাড়ি চালায় অভিযুক্ত। শুক্রবার সন্ধেবেলা অভিযুক্ত আক্রান্তের বাড়িতে আসে। জোর করে বাড়িতে ঢুকে। প্রথমে তরুণীর মায়ের উপর হামলা চালায়। তারপর তরুণীর শরীর লক্ষ্য করে তরল জাতীয় পদার্থ ছুঁড়ে। যা অ্যাসিড বলে দাবী আক্রান্তের। এরফলে তরুণী পিঠ, মুখ, পা সহ বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত।

আক্রান্তের দাবী জোর করে সম্পর্ক করতে চেয়ে তার উপর এর আগেও হামলা চালায়। হুমকি দেওয়া। এমনকি তার বাবা ও মাকেও খুন করার হুমকি দেয়। অভিযুক্তের নামে থানায় অভিযোগ জানিয়েও হুমকির ভয়ে তা প্রত্যাহারও করেন আক্রান্ত। তিনি চান অভিযুক্তকে গ্রেফতার করা হোক ও তার যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে প্রশাসন।

আরও পড়ুন- শতাধিক সা.ম্প্রদায়িক স.হিংসতায় ‘ফে.ইক নিউজ’ দায়ী

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...