Monday, April 6, 2026

ওভার বার্ডেনড: জ্যোতিপ্রিয়কে নিতে চাইছে না কমান্ড হাসপাতাল, অনড় বিচারক

Date:

Share post:

আদালতের নির্দেশ সত্ত্বেও জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব নিতে চাইছে না কমান্ড হাসপাতাল (Command Hospital)। কারণ, তাদের অত্যাধিক রোগীর চাপ রয়েছে। সেই কারণেই শনিবার আদালতে আবেদন জানায় কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, সেই আর্জি নাকচ করে দিয়েছে আদালত। শুক্রবার, যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাই বজায় থাকবে। যদি হাসপাতাল কর্তৃপক্ষ আবেদন করতে চায়, তাহলে তাদের অন্য আদালতে যেতে হবে।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রীকে অন্য কোনও হাসপাতালে শিফট করার জন্য আবেদন করে কমান্ড হাসপাতাল (Command Hospital) কর্তৃপক্ষ। হাসপাতালের আইনজীবীর দাবি, “আমরা ওভার বার্ডেনড”। বিচারককে কমান্ড হাসপাতালের কর্নেল বলেন, “কমান্ড হাসপাতাল নির্দিষ্ট ক্যাটাগরির জন্য বেঁধে দেওয়া আছে। এই হাসপাতাল সেনাবাহিনী ও তার পরিবারের জন্য চিহ্নিত।”

তবে, এদিন ব্যাঙ্কশাল আদালতের বিচারক জানান, এই নির্দেশ বদলানো যাবে না। তিনি বলেন, জ্যোতিপ্রিয়র শারীরিক পরিস্থিতি দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে। সে ক্ষেত্রে আগে থেকেই কেন কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের আবেদন করছে! অভিযুক্তর শারীরিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান বিচারক।

সূত্রের খবর, এদিন গভমেন্ট হসপিটালে দুজন চিকিৎসক গিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে জ্যোতিপ্রিয়কে দেখে আসেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...